কবিতা ভালোবাসা ভালো থেকো
কবি মোঃ রুহুল আমিন
সময় ২৯-০১-২০২০
লিখার স্থান চট্টগ্রাম বাংলাদেশ
কবিতার বিষয় প্রেম
Review This Poem

আমায় ভুলে ভালো আছো
অচেনারে ঘরে,
মনটা নিয়ে ছল করিলে
মনে একটু পড়ে।

দুগ্ধ দহণ প্রতি ক্ষণে
পাঁজরে যে ব্যথা,
তোমার শীতল ভালোবাসার
ছোঁয়া মনে গাঁথা।

মনের কোণে ছিলে তুমি
কতো যেন আপন,
তোমার মুখটা শেষের মতো
দেখে যেনো দাফন।

ভালো বাসা ভালো থাকো
জেনে রেখো মোরে।
ভালো বেসে তোমায় রেখে
ছিলাম হৃদয় ঘরে।

জানতে খুবই ইচ্ছে করে
ভুললে কেমন করে,
ছল করে যে অন্যের সাথে
আছো সুখের তরে।

নিজের ভালো বুঝলে সবে
দূরে রাখলে মোরে,
তোমার শখে কাঁদে হৃদয়
আঁখি জলে ভরে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted