| কবিতা | বিরহের স্মৃতি |
| কবি | মোঃ রুহুল আমিন |
| সময় | ০১-১১-২০২০ |
| লিখার স্থান | চট্টগ্রাম বাংলাদেশ |
| কবিতার বিষয় | প্রেম |
কার আকাশে উড়াও ঘুড়ি
কার মনে ‘তে থাকো,
শেষ বিদায়ের বেলার স্মৃতি
একটু মনে রাখো।
বধূর রঙে রাঙাও যখন
মনটা গেলো ভেঙ্গে,
প্রেমের স্মৃতি অশ্রু জলে
রাখলাম আমার সঙ্গে।
মুখটা ফুটে বলতে কথা
দেখতে যদি ফিরে,
অশ্রু সিক্ত আঁখির কষ্ট
ছিলো আমায় ঘিরে।
মনটা আমার ভাঙলে আবার
আত্মার বন্ধন ছিঁড়ে,
কেউ জানে না জানো তুমি
ছিলে হৃদয় জুড়ে।
আমার তোমার মিলন হবে
জগত খেলা শেষে,
প্রার্থনা থাক বিধির কাছে
তোমায় পাবার আশে।