কবিতা কোকিল ও বুলবুলকে
কবি শুভশ্রী রায়
সময় ১১ ফেব্রুয়ারি, ২০২৩, সকাল
লিখার স্থান পাইকপাড়া, কলকাতা
কবিতার বিষয় প্রকৃতি
Review This Poem

আসুন দেখি,সুকন্ঠ কোকিল মশাই এখানে
অনুগ্রহ করে আমার গানের গুরু হয়ে যান,
ঠিক করেছি গান শিখব আপনারই কাছে
তারপরে নিশ্চয় গাইতে পারব সেরা গান।

বুলবুলি, একটি অনুরোধ আছে তোমাকেও
সময়ে অসময়ে আমার জানলায় এসে বোসো,
তোমার মধুর স্বর আমায় শুনিয়ে যেও পাখী
তাতে যদি হয় আমার খানিক সুরের হুঁশও!

guest
0 Comments
Newest
Oldest Most Voted