| কবিতা | বুকের মানিক |
| কবি | মোঃ রুহুল আমিন |
| সময় | ২০২১ |
| লিখার স্থান | চট্টগ্রাম বাংলাদেশ |
| কবিতার বিষয় | জীবনমুখী |
বিনা-দোষে পাপের বোঝা
মাথায় চাপায় দেয় ,
মুক্তিপণের চাঁদার টাকা
আদায় করে নেয়!
চাঁদার টাকা না পেলে সে
লাশের ঘরে যায়।
চোখের মাঝে টাকার পাহাড়
স্বপ্ন দেখতে পায়।
দেশের কথা মনের মাঝে
ভাবতে রাজি নয়।
মানুষ মারার নেশায় মেতে
নিজের কাজের জয়।
বাংলার ঘরে আশার স্বপ্ন
ভেঙ্গে গেছে হায়,
অনেক মায়ের বুকের মানিক
হাঁটছে নিরুপায়..।
হৃদয় কত পাষাণ হলে
করতে পারে খুন,
মনের মাঝে জমে অাছে
খারাপ কাজে গুন।