কবিতা বর্ণমালা
কবি মোঃ রুহুল আমিন
সময় ০২-০২-২০২১
লিখার স্থান চট্টগ্রাম বাংলাদেশ
কবিতার বিষয় জীবনমুখী

বায়ান্নতে কতো ভাইয়ের
রক্তে রঞ্জিত বুক,
বাংলার দামাল সন্তান সবে
গর্জনে লাল মুখ।

ভাষার তরে বিপ্লবী ভাই
একাত্মার জোর দল,
সাহস শক্তি সঞ্চার অটুট
ছিলো...মনোবল।

বাংলার দামাল সন্তান যতো
দিলো সংগ্ৰামের ডাক,
প্রাণের ভাষা মায়ের মতো
প্রাণটা যায় যাক।

প্রাণের দামে পেলাম মোদের
বাংলা ভাষা ভাই,
বর্ণমালা সালাম শফিক
বরকতের ভাই....পাই।

ভাষার মাসে চোখের কোণে
ভাসে ভাইয়ের লাশ,
বিনম্রতার শ্রদ্ধাঞ্জলি
জানাই যে এই মাস।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments