কবিতা নন্দি আমার বন্দি!
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ২৬ জানুয়ারী, ২০২৩ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
কবিতার বিষয় রূপক
Review This Poem

বন্য জীবন ধন্য হবে মেনে,
দৃষ্টি চোখের মিষ্টি ছিলো
কৃষ্টি পথে ছেনে।
রুদ্ধ হলে পণ –
যুক্তি দিয়ে ‍উক্তি গড়ে
মুক্তি দিতো মন।

নন্দি আমার বন্দি মাটির ঘেরে,
নষ্ট করে কষ্টরা আজ
অষ্ট প্রহর কেড়ে!
তপ্ত বুকের চাপ –
শান্তি দিয়ে ভ্রান্তি গুনে
ক্লান্তিতে সন্তাপ!

guest
0 Comments
Newest
Oldest Most Voted