| কবিতা | তোমাকে খুঁজি |
| কবি | সামিয়া আক্তার |
| সময় | জানুয়ারি ২০২৩, সকাল ১১.৫৮) |
| লিখার স্থান | নোয়াখালী |
| কবিতার বিষয় | প্রেম |
আমি প্রতিদিন তোমাকে খুঁজি
----->কখনও জোছনার আলোতে।
আমি প্রতিদিন তোমাকে খুঁজি
----->কখনও নিজের অজান্তে অবুঝ দুটি চোখের জলে।
আমি প্রতিদিন তোমাকে খুঁজি
----->কখনও নীরবে কিছু কথায়।
আমি প্রতিদিন তোমাকে খুঁজি
-------->কখনও কষ্টহীন ব্যথায়।
আমি প্রতিদিন তোমাকে খুঁজি
----->কখনও অদ্ভুত কিছু চাওয়ায়।
আমি প্রতিদিন তোমাকে খুঁজি
------>কখনও একাকী পথ চলায়।
আমি প্রতিদিন তোমাকে খুঁজি
-------->গোধূলির শেষ বেলায়।
আমি প্রতিদিন তোমাকে খুঁজি
----->অবুঝ আমাকে বোঝার ভাষায়।
আমি প্রতিদিন তোমাকে খুঁজি
----->কখনও হাজারো অপ্রাপ্তির মাঝে পূর্ণতার পাতায়।
আমি প্রতিদিন তোমাকে খুঁজি
----->কখনও শিশির ভেজা শীতের সকালে।
আমি প্রতিদিন তোমাকে খুঁজি
------>কখনও শরতের কাশবনে।
তবুও হয়না জীবনে তোমায় পাওয়া
------>অবিরাম কিছু সুখ ধূমকেতু হয়ে আসে
বৃষ্টির মতো ঝরে চলে যায় শেষে⛈️⛈️⛈️
চমৎকার লিখেছেন
কলম চলুক অবিরাম