| কবিতা | উত্তম গুণ |
| কবি | মোঃ রুহুল আমিন |
| সময় | ১১-০৯-২০২২ |
| লিখার স্থান | চট্টগ্রাম বাংলাদেশ |
| কবিতার বিষয় | জীবনমুখী |
ভালো গুণের সকল কিছু
হৃদয় ধারণ করি,
ভালোর সাথে পাল্লা দিয়ে
সঠিক পথটা ধরি।
এসো সবাই আপন জ্ঞানে
ক্ষমার দুয়ার খুলে,
সকল জনের ভুল গুলো যে
ক্ষমায় যাবো ভুলে।
দিনের শেষে শোয়ার আগে
দিলে ক্ষমা করে,
দেখবে তবে শান্তি ছোঁয়ায়
হৃদয় যাবে ভরে।
সেই তো হলো সঠিক মানুষ
মহান রবের কাছে,
ক্ষমার মত উত্তম গুণ তো
যার হৃদয়ে আছে।
মানুষ সবাই ভুলের উর্ধ্বে
ক্যামনে বলো থাকি,
সবাই সবার ক্ষরবো ক্ষমা
মনের কোণে রাখি।