| কবিতা | ওরে মন আজ নাচ তুই হরির গানে |
| কবি | অর্ঘ্যদীপ চক্রবর্তী |
| লিখার স্থান | বারুইপুর, দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিমবঙ্গ |
| কবিতার বিষয় | অন্যান্য |
ওরে মন আমার আজ নাচ তুই হরির গানে।
দেখবি তোর এ হৃদয় ভরবে শুধু নির্মলতার পূর্ণ প্রাণে।
ওরে মন আমার আজ ধর তুই রাধার নাম।
দেখবি তোর এ হৃদয়ে জাগছেন তিনি সেই মনোরম।
ওরে মন আমার আজ নাচ তুই রাধাকৃষ্ণ বলে।
দেখবি তোর এ হৃদয় থেকে ঘুচে যাবে সব দুঃখ ব্যথা,
থাকবে তোর এ তনু-মন কোন এক সীমাহীন প্রফুল্লতায় মেতে সেই নাম শুনে শুনে।