| কবিতা | রাত-তুমি-আমি কথা |
| কবি | শুভশ্রী রায় |
| সময় | ২৪ ডিসেম্বর, ২০২২, ভোররাত |
| লিখার স্থান | পাইকপাড়া, কলকাতা |
| কবিতার বিষয় | প্রকৃতি |
তুমি বলছ- ঘন আঁধার, গা ছমছম ভয়ের রাত
আমি বলছি- কাফি আর সুহা বাহ্ বাহ্ ক্যা বাত
তুমি বলছ- মনে হচ্ছে কাছাকাছি প্রেতযোনি
আমি বলছি- ওরা হয়তো শুনছে রাগের ধ্বনি
তুমি বলছ- এ আবার কী, ভূতপ্রেত ডেকে আনা!
আমি বলছি-সুর খুঁজে নিতে প্রেতেরও নেই মানা
তুমি বলছ- ভয় লাগে, রহস্যময় ওই জগৎটাকে
রাত বলছে- প্রেত দিন ও রাতকে জড়িয়ে থাকে
তুমি বলছ- সে কী! শুনেছি রাতেই তাদের নামা
রাত বলছে- প্রেত আগমন দিনে-রাতে নেই থামা।