| কবিতা | একটি ফুলের হাসি |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২৪ নভেম্বর, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
দাও গো বিধি একটি ফুলের হাসি!
যার ঘ্রাণে সব হিংসা বিভেদ
হবেই পরবাসী।
গাইবে পাখি গীত,
দেখবে গো-ছাগ অবাক চোখে
চৈতি ধুলোর ভিত।
সুজন বেশে পেয়ে মেঘের সাড়া,
থাকবে মেতে মৌসুমী বায়
কাঞ্চা নদীর ধারা।
আশায় বেঁধে প্রাণ,
চষবে মানুষ যার তরেই রোজ
শ্যামল বাটের গান।