| কবিতা | অবশেষে |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ১২ নভেম্বর, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
ক্ষীণ এক বীজ মেনে আপনারে দোষী,
সরস মাটির আড়ে জেগে ছিলো বসি।
মন যায় ক্ষণ যায় দিতো না ইশারা,
একদিন ভাবে আমি কেন যাবো মারা!
সাহস যোগায়ে শেষে ভুলে অভিমান,
মেললো সে চারা হয়ে জীবনের গান।
সেদিনই বাতাস এসে দিলো তারে ঝাঁকি,
দুলে কয় দুনিয়াটা একা তোর নাকি!