কবিতা রূপান্তরের সাড়া
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ০৩ নভেম্বর, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

চাঁদের দেশের চরকা বুড়ি
যতোই ছাড়ুক সুতো,
সয়ে ষাঁড়ের গুঁতো,
আর ঘুরে না ধরার তরে
প্রখর রোদে ভূতো।

আজ তবু কি মিনা জেরী
করছে স্বীকার নতি?
বরং ঢেলে গতি,
আঁকছে বসে স্মার্ট ফোনে তার
শুক্র বৃহস্পতি।

এই তো কালের ধারা,
হারবে কি কেউ! বইবে শুধু
রূপান্তরের সাড়া।

guest
0 Comments
Newest
Oldest Most Voted