কবিতা ফুলির গুলি
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ২৮ অক্টোবর, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

শুধাই ডেকে বলতো ফুলি
ক্যামনে পড়ে ছড়া?
বললো আমি ভাজতে পারি
হেব্বি ডালের বড়া!

কেউ পড়ে না পদ্য ক্ষণিক
বুঝিস না ক্যান ক’ তো!
নয় কি প্রিয় ফেসবুক-ই আজ
সবার মনের মতো?

তারচে’ দু’জন লুডো খেলি
ব্যাপক হবে মজা!
ঠ্যাঙ মনে হয় কানাবগির
সেদিন থেকেই সোজা!

guest
0 Comments
Newest
Oldest Most Voted