| কবিতা | ছোটুর রাগ |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২৬ অক্টোবর, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
ধাক্কা দিলে রেলগাড়িটা
চালু হতো যদি,
যেতাম আমি চাঁদের দেশে
দিয়েই পাড়ি নদী।
সুতলি যতো চরকা বুড়ির
পৌঁছে নিতাম কেড়ে,
এই কথা আজ কইছে ছোটু
লাট্টু খেলায় হেরে।