| কবিতা | আমরা চাই |
| কবি | আবরার নূহান |
| সময় | ২০১৯ |
| কবিতার বিষয় | রাজনৈতিক, রূপক |
আমরা গনতন্ত্র চাই
পিতার পুত্রকে নেতা
আমরা শরীয়া চাই
পীরের পুত্রকে পীর
আমরা আইনের শাসন চাই
মানবের ক্রসফায়ারে বলি শুকরিয়া
আমরা ন্যায়বিচার চাই
তাই বিচার চাইনা ফাঁসি চাই
আমরা শুধু নিশ্চয়তা চাই
টাকার বিনিময়ে প্রশ্ন কিনে যাই
আমরা ইনসাফ চাই
অন্যের বেলায় নাই
আমরা বিপ্লব চাই
কোন ইশতেহার নাই
আমরা ইসলাম চাই
পলিটিক্যাল ইসলাম না
আমরা পরিবর্তন চাই
ক্ষমতা পেয়ে বনে যাই তাই।