কবিতা হে আমার রব
কবি আবরার নূহান
সময় মার্চ ১৩, ২০২১
কবিতার বিষয় বিরহ, রূপক

আমি ভালবাসতাম
হয়ত এখনো,
অনূভুতির তো মৃত্যু নেই
ভালোবাসা ক্ষনিকের
ভুলে যাওয়া চিরকালের
ভালোবাসার কারন না হয়ে
বিরক্তের বিলাসিতা করতে পারিনা
চাইনা কষ্ট হতে
চাইনা হতে মন খারাপ
আমি ভালোবাসতাম
নাকি এখনো?
হতাশা -দীর্ঘশ্বাস
ইর্ষা, লজ্জা - যদিও নিরর্থক
ভালোবাসা কত নির্মল
অথচ ভালোবাসার আশা কতই হিংস্র
যে ভালোবাসা আমার নয়
হে আমার রব,সে বেদনা কেন আমার তবে?

guest
0 Comments
Newest
Oldest Most Voted