| কবিতা | প্রার্থনা |
| কবি | আবরার নূহান |
| সময় | সেপ্টেম্বর, ২০১৯ |
| কবিতার বিষয় | রাজনৈতিক, রূপক |
স্লোগানেই প্রেম
বারুদেই মুক্তি
দুনিয়া নশ্বর
স্বর্গ অদেখা তবু শাশ্বত
আমাদের লক্ষ্য তো
সে অদেখা ভুবনে
যা এ গোলার্ধে নেই
মৃত্যুর পরের দুনিয়ায়
শাশ্বত স্বর্গটুকুই পাই
শহীদি মরণ চাই
এই নহে মোর প্রার্থনা
রব তোমার দরবারে।