কবিতা বেরসিক
কবি শুভশ্রী রায়
সময় দুপুর, ৩০.১০.২০২২
লিখার স্থান পাইকপাড়া, কলকাতা
3/5 - (2 votes)

টপাটপ ঢিল মারে কবিতার গায়ে
দেখার কী দরকার ডাইনে বা বাঁয়ে?
কেউ যদি না মেলায় হ্যাঁ তার হ্যাঁয়ে
ক্যাঁক করে লাথি কোমরে বা পায়ে!
ছড়া শুনলেই তার মাথাটি গরম হয়
সাত দিন মাথায় বরফ দিয়ে সে রয়,
লিমেরিক পড়লেও ক্ষেপে যায় খুব
হেদুয়ার পুকুরেতে দেয় হাজার ডুব
মজার গল্প শুনে খেতে থাকে খাবি!
লোকটাকে দেখলেই ছুট্টে পালাবি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted