কবিতা সিত্রাং ও প্রিয়তমা
কবি আবরার নূহান
সময় অক্টোবর ২৭, ২০২২
কবিতার বিষয় প্রকৃতি, প্রেম, রূপক

১।

প্রিয়তমা
কেমন আছো তুমি
এই বৃষ্টিস্নাত রাতে?
যখন রুদ্ধশ্বাসে দুরুদুরু হাওয়া বয়
উড়ে যায় দূরের কোন ঘরের চাল

২।

প্রিয়তমা
এই ইন্টারনেট আর ফ্লুওরসেন্ট বাতির যুগে
যখন সিত্রাঙের তান্ডবে নেমে আসে হাজার বছরের পুরনো আঁধার রাত,
তখন উচ্চমার্গীয় বইপত্র ছেড়ে এতটুকু অবসরে
মনে পড়ে আমারে?

৩।

প্রিয়তমা এই দুরুদুরু পবন রাতে
যখন আতংকিত উপকূলবাসী
মুখেমুখে আল্লাহ আল্লাহ জপ
তখন তুমি কেমন আছো?

guest
0 Comments
Newest
Oldest Most Voted