কবিতা তুমি ও কিছু প্রশ্ন
কবি আবরার নূহান
সময় সেপ্টেম্বর, ২০২০
কবিতার বিষয় প্রেম, বিরহ, রূপক

হাজার মানুষের ভিড়ে
তোমাকে খুঁজে নিয়েছি
তোমাকেই ভালোবেসেছি

তোমার কি আমায় অবহেলা মানায়?
তোমার কি উচিত আমায় দুঃখ দেওয়া?

প্রিয়তমা আমার অশ্রু আজ বাষ্প হয়ে মেঘ
মেঘবৃষ্টি হয়ে ঝরে তোমার অবহেলার শহরে
বাড়ি ফেরার সন্ধ্যেবেলা হঠাৎ অশ্রুমেঘ
বৃষ্টি হয়ে তোমায় ছুয়ে যায়,

তোমার কি খুব মন খারাপ হবে?
তোমার কি আমায় পড়বে মনে?
নাকি বিরক্ত হবে
যেমনটি আমাকে মনে করো?

প্রিয়তমা ভীষণ মনে পড়ে তোমায়
প্রণয়ে কেন এত যন্ত্রনা?
কষ্ট হয় জানো
খুব খুব কষ্ট বুকের গহীনে;

আজ শতকোটি বছর ফুরালো
বলবে এসব নিছক আবেগ?
বলতেই পারো,তুমি তো এক নিমিষেই,
ভুলতে পারো,ছাড়তে পারো হাত;

শত ব্যস্ততার মাঝে
প্রতিক্ষণে প্রতিক্ষায় তোমার
অথচ তোমায় বলতে পারিনা
কত ভালোবাসা ব্যাকুলতা তোমার জন্য।

যদি তুমি জানতে,
ফিরতে তোমাকেই হতোই
সে ফেরার কি কোন মূল্য আছে?

ভালোবাসলে তো পরম শত্রু বন্ধু হয়
ভালোবাসার আমন্ত্রন ফেরানোর শক্তি মানবের নেই;
তবু হায় আমার ভালোবাসা
তোমার কাছে কত তুচ্ছ।

হয়ত ভালোবাসতে পারিনি।
প্রিয়তমা অফুরন্ত ভালোবাসা জেনো
আমার না হও দুঃখ হলে জানিও।

guest
0 Comments
Newest
Oldest Most Voted