কবিতা অপেক্ষা
কবি আবরার নূহান
সময় জুলাই, ২০২০
কবিতার বিষয় প্রেম, বিরহ, রূপক

অপেক্ষা নীরবে সহস্র রজনী
অপেক্ষা প্রতিক্ষার অবসানের
দূরত্ব শুধুই দহন
অপেক্ষার প্রহর বড়ই নিদারুণ
অপেক্ষা,
নীরবে নিভৃতে অনুরাগে
বিষন্নতা বেদনায়
দূরত্বে বেড়েছে দহনের তীব্রতা
তবুও ভয় শুধু বদলে যাওয়ার
ভয় অবিশ্বাসে
মৃত্যু এক জীবন অপেক্ষার
মর্মযন্ত্রনা সহ্যের শেষ বিন্দুতে তবুও
এক আকাশ স্বপ্ন নিয়ে বেঁচে থাকার
অপেক্ষা,
দূরত্বে উজ্জ্বল অনুরাগ
অপেক্ষার আক্ষেপে মর্মযন্ত্রনা
তবুও ভয় শুধু বদলে যাওয়ার।

guest
0 Comments
Newest
Oldest Most Voted