কবিতা শেষ ঘন্টা
কবি আবরার নূহান
সময় ডিসেম্বর, ২০১৯
কবিতার বিষয় প্রকৃতি, প্রেম, রূপক

তারার সেতুর নিচে
শেষ বর্ষার পানি প্রবাহমান
আমাদের ভালবাসার মত কিভাবে যেন মনে আছে
প্রতিটি দুঃখের পর আবার আনন্দ ফিরে আসে

রাতের শেষ ঘণ্টায় এসে দিন শেষ হয়
আমার কাছে দিনগুলি কেবল রাত অন্ধকারছন্ন

হাত মেলাও সামনে এসো পাশে বসো
তারার সেতুর নিচে
তারার সেতু যেন
অবিরাম ক্লান্ত নদীর প্রবাহকে দেখায়

রাত্রীর শেষ ঘণ্টায় এসে দিন শেষ হয়
আমার কাছে দিনগুলি এখন রাত

সমস্ত প্রেম সমুদ্রে মিশে জল হয়ে
সমস্ত ভালবাসা ফুরিয়ে যায়
জীবন আমার কাছে কত মন্থর মনে হচ্ছে
ভালোবাসার আশা কতটা হিংস্র হতে পারে

রাতের শেষ ঘণ্টায় এসে দিন শেষ হয়
আমার কাছে দিনগুলি এখনও থেকে যায় রাত

দিনগুলি আমাদের সময়ের বাইরে চলে যায়
কোন সময় অতীত
আবার ভালবাসা আবার ফিরে আসা হয়না
তারার সেতুর নিচে স্রোত বয়

রাতের শেষ ঘণ্টায় এসে দিন শেষ না হোক
আমার কাছে দিনগুলিতে ভালবাসা,
একজীবন বেঁচে থাকা অনেক বাকী।

guest
0 Comments
Newest
Oldest Most Voted