কবিতা নিঃসঙ্গ
কবি আবরার নূহান
সময় এপ্রিল ১১, ২০২২
কবিতার বিষয় প্রেম, বিরহ, রূপক
5/5 - (3 votes)

একখানা চাঁদ পায়ের তলায়
নদীর জলে সাতরাইয়া বেড়ায়
মাঝ রাইতের বেলায়,
আকাশের বুকে নক্ষত্র জ্বইলা রয়
দূরে রাতপক্ষি উইড়া যায়
নাম জানিনা বোধহয় সেও
আমার লাহান নিঃসঙ্গ নিশাচর।

guest
0 Comments
Newest
Oldest Most Voted