কবিতা উনিশ
কবি নিজাম উদ্দিন রনি
কাব্যগ্রন্থ এলোমেলো ভাবনা

১৯ একটি কালো অধ্যায়ের গল্প।
১৯ একটি গ্রহণের গল্প।
১৯ একটি উষ্ণতার গল্প
পুড়ে যাওয়ার গল্প, আমার সর্বনাশের গল্প।
১৯ অপমান আর লাঞ্ছনার গল্প
একটি লাল টি-শার্টের গল্প, সুতাই বাঁধা কষ্টের গল্প
পরতে পরতে জমা দুঃখের গল্প, গন্ধময় দুঃসহ স্মৃতির গল্প।
১৯ বিচ্ছেদ ও বেদনার গল্প।
১৯ অভিমানের গল্প, আমার আর্রচিৎকারের গল্প।
১৯ একটি ভুলের গল্প।
১৯ তুমি সরে যাও, এবার আমি ঘুরে দাঁড়াব
আসছে বিশে আমি ফাগুন হবো
চলবে জীবন আগের মতো।

guest
0 Comments
Newest
Oldest Most Voted