কবিতা ফ্লাশ
কবি শ্রী দেব
কাব্যগ্রন্থ যে টিপ ঈশ্বরীর
সময় ২০২০
লিখার স্থান ঢাকা
Review This Poem

দই ফুচকা খেতে খেতে তুমি খেয়ে ফেলো আমার চোখ।

মনোযোগের পাঠ নাও ফুচকার দানায়।
আমি- ব্যাকবেঞ্চের ছাত্র। আনমনে প্লেটে ঢালি ঝুরিভাজা

ভাবনার গভীরে প্রবেশের আগেই কেঁপে উঠি। ওয়েটারের সফ্ট ড্রিংক্স সার্ভের ভেতর তোমাকে ফিরে পাই বাস্তবে।

অথচ- তুমি ধরা দাও আরো অধিক উষ্ণ হয়ে

সহসা- নাজমা’দির ক্যামেরার ফ্লাশও ফাঁকি দিয়ে যায়

কারণ এর চে’ অধিক ধাঁধানো ফ্লাশ ধরে রাখো যেনো-বা তোমার কপালের ওপর।

guest
0 Comments
Newest
Oldest Most Voted