| কবিতা | আলো সবার হো’ক |
| কবি | শুভশ্রী রায় |
| সময় | ২৪ অক্টোবর, ২০২২ |
| লিখার স্থান | পাইকপাড়া, কলকাতা |
অনেক রকম আঁধার তবু দিল খোলে দেওয়ালি
বছরে একটি সাময়িক চওড়া আলোর খেয়ালই!
এ দিকে সারা বছর প্রতিটি দিনই নারী নির্যাতন
সয়ে গেছে দেখেশুনে তাই বেশী ভাবেও না জনমন,
এই কারণে অঢেল আলোরও কী লাগে না লজ্জা?
যুগ যুগ মেয়েদের কষ্ট দিয়েও দেশের এমন সজ্জা!
দেশ জুড়ে প্রতিরোধহীন কত মেয়ে ভ্রূণ যায় ঝরে
পণের জন্য মার খেয়ে খেয়ে কত মেয়ে যায় মরে,
শত কৌশলে, কায়দায় অজস্র বধূকে হয় পোড়ানো
সুবিচার ক্ষীণ, ঢের বেশি অপমৃতার বদনাম কুড়নো
ঘরে-বাইরে অচেনা এবং চেনা হাতেই শ্লীলতাহানি!
সমাজ নির্বিকার, দরদের বেশী কুৎসিত কানাকানি
লক্ষ লক্ষ মেয়ে-শিশু অপুষ্টি আর বৈষম্যের শিকার
রাষ্ট্র কী দেবে,পরিবারই যদি কেড়ে নেয় অধিকার?