| কবিতা | বৃষ্টির রাতে |
| কবি | আবরার নূহান |
| সময় | সেপ্টেম্বর ০৩, ২০২১ |
| কবিতার বিষয় | প্রেম, বিরহ, রূপক |
এই বৃষ্টির রাতে
এখানে আমি একা,
স্মৃতির রোমন্থনে
গাল বেয়ে নামে
বরফ গলা নদী
আজ বৃষ্টির রাতে
অন্ধকার ঘরে
আকাশের ক্রন্দনে
মিলিয়ে সুর
গাল বেয়ে নামে
বরফ গলা নদী।
এই বৃষ্টির রাতে
এখানে আমি একা।