| কবিতা | প্রতিক্ষা |
| কবি | আবরার নূহান |
| সময় | ২০২১ |
| কবিতার বিষয় | আশা, প্রেম, রাজনৈতিক |
কত দিন দেখা হয়না
প্রতিক্ষাতে প্রতিক্ষাতে
সূর্য ডোবে ইন্দু উঠে
পালিয়ে বেড়ানোর লগ্নে
অপেক্ষারা ছিলো কেবল নিরর্থক
অনূকূল কিংবা প্রতিকূল
বহুকাঙ্ক্ষিত মানুষের আগমন
নতুন করে বাঁচতে শেখা
প্রচন্ড নিঃসঙ্গতায়
কিছু অনাকাঙ্ক্ষিত মূহুর্তের নিস্তব্ধতায়
হঠাৎ আলো হাতে কাঙ্ক্ষিত মানুষের আগমন
কতদিন দেখা হয়না
হয়না দেখা করার বায়না
শুধুই প্রতিক্ষা
প্রতিক্ষারা জানে
ভালোবাসার যন্ত্রনা
কমরেড আমি অপেক্ষা করিনা
প্রতিক্ষা করি প্রবল ভালোবাসায়
প্রিয় কমরেড
কেমন আছেন এখন?
জনশূন্য ভীষন অচেনা শহরে
ভয় করেনা একেলা?
কথা কত জমে আছে
অভিমান অভিযোগ
প্রতিক্ষারা জানে
কতদিন দেখা হয়না কমরেড?
অপেক্ষা করেনা কেউ
মসজিদের ঐ পুকুর পাড়ে
হয়না টঙের লেবু পাতার চা খাওয়া
তবুও প্রতিক্ষা
হয়ত হবে দেখা কোন এক মিছিলে
নতুন দিনের নির্মল খোলা হাওয়ায়
স্লোগানে স্লোগানে
প্রবল ভালোবাসয় বিপ্লবের প্রাচীন রাজপথে
কতদিন দেখা হয়না কমরেড?