কবিতা আলো
কবি আবরার নূহান
সময় ডিসেম্বর, ২০২১
কবিতার বিষয় রাজনৈতিক, রূপক

সূর্য উঠেছে
পাহাড়ের উপরে মেঘ এখনও আছে

বাতাস বইছে
এই বুঝি এলো ঝড়

দূরে একদল মুসাফির
বাতাস বেধ করে এগিয়ে আসছে

অন্ধকার থেকে
আলোর সন্ধানে

ঐ দূর থেকে মুয়াজ্জিনের ধ্বনি ভেসে আসে
কল্যানের দিকে এসো

বৃষ্টি পড়ছে শব্দ করে
কেউ মহান রবের নাম জপ করছে

ভাঙা চশমা
হাসি অমলীন

প্রতি মিনিটে
ঝড়ের বেগ বাড়ছে

মানুষ ছুটচ্ছে
দূরে দাড়িয়ে

এক অজানা
অদেখা সুখের সন্ধানে
এক বুক আশা নিয়ে

আলোর জাহাজের
কিংবা অত্যাচারীর চাবুকের

আমরা পারাপার করছি সীমানা
আলোর সন্ধানে

খোদাভীরু মুসাফিরের দলের
কিংবা জ্যাতিময় আলোর

guest
0 Comments
Newest
Oldest Most Voted