কবিতা সাহস
কবি আবরার নূহান
সময় জানুয়ারি ০৪, ২০২০
কবিতার বিষয় প্রতিবাদ, যুদ্ধ, রাজনৈতিক
5/5 - (4 votes)

এক মুঠো সাহস চাই
হে তরুন

সাহসের নদী বানাবো
প্রবল স্রোতে অত্যাচারীকে ভাসাবো

যাই ঘটুক না কেন
সাহস চাই
এই বাংলা,সবুজ মাঠ,ধান ক্ষেত
ভীনদেশী দালাল কিংবা অত্যাচারীর হবেনা

এ-এমন কিছুই নয়
ব্যার্থতায় ব্যার্থতায় সফলতা
সাহসের নদী যদি না-পাই
রক্তের নদীতে ভাসাবো তাদের

কবিতায় কিংবা বুলেটে
নয়ত তীতুর কেল্লায়
মিছিলে কিংবা কামানে
নয়ত প্রবল ঘৃনার বন্যায়

হে তরুন
এক মুঠো সাহস চাই
এই ঘোর অমাবস্যায়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted