কবিতা ক্ষণস্থায়ী
কবি শুভশ্রী রায়
সময় ২০ অক্টোবর, সকাল
লিখার স্থান পাইকপাড়া, কলকাতা
Review This Poem

পুকুরের জলে রোদের কলমে ছবি আঁকে সূর্য
ক্যানভাস একটু নড়ে উঠলেই সোনালি চিত্র হারায়,
তারপরে রশ্মি দিয়ে ফের আঁকা হয় ক্ষণস্থায়ী পট;
যেমন একেক পল সামনে এসে দূরে চলে যায়।

অনুভূতিতে গাঢ় হয়ে বসার আগেই মুহূর্ত বেপাত্তা
মিশে যায় কালস্রোতে, ধরতে যতই এগোক হাত!
থেকে যায় হাল্কা স্পর্শ পলের, দরদী স্মৃতি নাম
রোদ ছবি মুছলেও গায়ে লেগে থাকে তার তাত।

guest
0 Comments
Newest
Oldest Most Voted