| কবিতা | গজারের ডাক |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ১৯ অক্টোবর, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
আয় রে পুঁটি চ্যাং চেলা
বদর বদর মার ঠেলা
পটকা দে তুই মুখ বাজিয়ে তাল –
ছিঁড়বো মিলে ফান্টু ফাঁদুর জাল!
আছিস তোরা পাঁকাল শিং?
কৈ দে দেখি শোলকে রিং!
বাইল্যা কি কস্? ‘মানবো না আজ ভাল –
ছিঁড়বো মিলে ফান্টু ফাঁদুর জাল!’
তুই পাতাশি ক্যান দূরে!
টাকির মেজাজ? ’যায় পুড়ে!’
ট্যাংরা কি তুই? ‘নই আমি মাতাল –
ছিঁড়বো মিলে ফান্টু ফাঁদুর জাল!’