| কবিতা | বদলে যাওয়া |
| কবি | আবরার নূহান |
| সময় | জুলাই ২৪, ২০২১ |
| কবিতার বিষয় | প্রেম, বিরহ, রূপক |
বিশ্বাস বদলে যাওয়ায়
লোক চক্ষুর অন্তরালে
নীরবে ফোটা পাপড়ি;
রক্তবর্ন চোখ।
ঝরে পড়া অশ্রু কণা
বাষ্প হয়ে মেঘ;
বদলে যাওয়া ভীষণ প্রিয়
ধীরে ধীরে যত্ন সহকারে
ভুলে যাওয়া,ফুল ফোটা
অশ্রুবিন্দু মুক্তোরমালা।
বিশ্বাস বদলে যাওয়ায়।।