কবিতা কবিতার সাজ
কবি শুভশ্রী রায়
সময় ১৯ অক্টোবর, ২০২২
লিখার স্থান পাইকপাড়া, কলকাতা
Review This Poem

দিন শুরু হয়ে গেছে, কফির কাপ কই?
কোথায় বা সবচেয়ে প্রিয় কবিতার বই?
আমাদের কাজ আছে, তেমনি আবেগও
সারা দিন কাজের সঙ্গে অনুভূতি যোগও!
কাজে আবেগ, আবেগে ঠেস দিয়ে কাজ
বাস্তবে অনুভূতি মিশিয়ে কবিতার সাজ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted