কবিতা ও নদী রে! (গীতিকাব্য)
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ১৭ অক্টোবর, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

ও নদী রে –
কোন সুদূরে যায় বয়ে তোর
দীঘল কেশের ধারা –
ভেবেই এ মন হয় যে পাগল পারা!
পেয়ে ইশারা –
ভেবেই এ মন হয় যে পাগল পারা!

অথৈ বুকে দিন-রজনী
মেলে মাতাল ঢেউ,
কার তরে তুই স্বপ্ন বুনিস
বললো না রে কেউ!
কোন খুশিতে দু’কূল যাচে
সজীবতার সাড়া –
ভেবেই এ মন হয় যে পাগল পারা!

সঁপলি যদি জীবন যৌবন
পরের তরে দেল,
কোন তাড়নে সাজাস রে তুই
ভাঙা গড়ার খেল!
রূপের নাচন ক্যান চষে রোজ
বিচিত্রতার তাড়া –
ভেবেই এ মন হয় যে পাগল পারা!

guest
0 Comments
Newest
Oldest Most Voted