| কবিতা | ক্যামনে বলো ডাকি! (গীতিকাব্য) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ১৫ অক্টোবর, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
দয়াল তোমায় ক্যামনে বলো ডাকি!
অধম বলে সুর যে আমায়
কবেই দিছে ফাঁকি –
দয়াল তোমায় ক্যামনে বলো ডাকি!
জ্ঞানহীনা এই বদ্ধ ঘরের
নেই গো বলে দোর,
ভাবতে গেলেই তোমার কথা
বাড়ে আঁধার ঘোর!
অবুঝ পাখি খাঁচার গায়ে
বুঝি না ক্যান দেয় ঝাঁকি –
দয়াল তোমায় ক্যামনে বলো ডাকি!
ব্যাকুল তৃষায় মনটা করে
কতোই গো প্যান প্যান,
করলে না দান বুঝে তুমি
একটুখানি জ্ঞান!
ভর দিনমান ভেবেই মরি
এই বুঝি প্রাণ দেয় ফাঁকি –
দয়াল তোমায় ক্যামনে বলো ডাকি!