| কবিতা | সোহম-টুকি কথা |
| কবি | শুভশ্রী রায় |
| সময় | ১৬ অক্টোবর, ২০২২, সকাল |
| উৎসর্গ | সোহম সরকারকে |
| লিখার স্থান | পাইকপাড়া, কলকাতা |
টুকটুকি-সোহম, শৈশবে হাত ধরাধরি করে হাঁটা
পাঁচ আর চার খেলতে গিয়ে লাগে চোরকাঁটা!
দুজনেই দুষ্টু আবার দুজনেই ভালো আর জেদী,
স্মৃতিলিপি জুড়ে ওদের শৈশব আমি রেখে দি’।
টুকটুকির মাথায় সোহম ছুঁড়ে মারছিল বল
ছোট্ট বন্ধুকে রাগানোর দুষ্টুমি ভরা কৌশল!
বেচারি টুকটুকি ছোঁড়াছুড়িতে বেশি দক্ষ নয়
অতএব এ পর্বে হল তার সাময়িক পরাজয়।