কবিতা প্রাণের চেয়ে প্রিয় নবী
কবি সেলিম আহমদ কাওছার
সময় ০৫.১০.২০২২
উৎসর্গ রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
লিখার স্থান ছাতক, সিলেট।
সম্পৃক্ততা ঈদে মিলাদুন্নবী সা.
4.5/5 - (2 votes)

প্রাণের চেয়ে প্রিয় নবী
মোহাম্মদ রাসূল
যার উছিলায় সৃষ্টি হলো
তামাম জাহান কুল।

আঁধার ধরায় আলো পেলো
ঘোর হইলো দূর
শান্তির বার্তা নিয়ে এলো
হেদায়াতের নূর।

বিশ্ব মানবতার প্রতীক হয়ে
এলেন দ্বীনের নবী
যার আগমন বার্তা শুনে
হাসলো সৃষ্টির সবি।

সকল সৃষ্টির সেরা সৃষ্টি
মুহাম্মদ রাসুল
ত্রিভুবনে নাই যে কিছু
তাঁহার সমতুল।

দূর আরবের মক্কা নগর
মা আমেনার কোলে
দ্বীনের রবি ধ্যানের ছবি
দোলে শিশু দোলে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted