| কবিতা | লক্ষ্মীপেঁচা |
| কবি | শুভ দাস |
| কাব্যগ্রন্থ | লক্ষ্মীছাড়া |
| সময় | ০৯ ই অক্টোবর,২০২২ |
| উৎসর্গ | সূর্যমুখী কে দিলাম |
| লিখার স্থান | ছোট্ট শহর হেলেঞ্চা |
| সম্পৃক্ততা | বর্তমান,সমাজ,শিক্ষা, সংস্কৃতি |
লক্ষ্মী এলো
মায়ের বেশে,
পূর্ণ হোলো
ধাম!
কন্যা বেশে ও
আসলে পেতে,
ধার্য মূল্যে
দাম।
কন্যা হলে
শ্রীর বাড়া।
মা হলেই
ভান্ডার।
স্বরসতী
গয়াবাসী,
জলে ভাসা
চামরা ছাড়া
গণ্ডার।
শিক্ষার অধঃপতন, সরস্বতী অর্থাৎ শিক্ষা গয়াবাসী।কয়েক প্রজন্ম এখন মেরুদন্ডহীন,পিন্ড দান চলছে মাতৃকূলের দ্বারা।
আর অর্থ নয়,পারলে শিক্ষা দাও।
বৃত্তি নয়,সঠিক কর্মীক্ষেত্র দাও।