কবিতা মুক্তি দাও
কবি আহাম্মেদ জিসান
1/5 - (1 vote)

হে প্রিয়তম
আমায় শাস্তি দাও অথবা মুক্তি
দাও বিশ্বাস অথবা ক্লান্তি
কাছে টানো অথবা ছুরে ফেলো
তবু রেখে দিওনা বুকের ভাজে
আড়াল করে, যেন কেউ না দেখে
দম বন্ধ লাগে, বিশুদ্ধ বাতাসের জন্য
বুক হাহাকার করে।

প্রিয়তম! ভালোবাসার অপরাধে দন্ডিত আমি
নাও লালসা। নাও প্রাচুর্য- ঐশ্বর্য
শুধু উত্তর দাও শেষে। তোমার কি আছে?
দিতে পার ভালোবাসা? নাকি জটিলতার খেলা-
এতো কষ্টের কি লাভ হবে- যদি ভালোবাসা খুজতে হয়;
নদীর ওপারে? কি? রূপ আছে? কাল রবে?

ঐ কাপড়ের আড়ালে ঝুলে থাকা স্তন কাল নষ্ট হবে
পেটের পড়তে থাকা ভাজ, কর্দাকার কালো দাগ
কাল ভেসে উঠবে। এই নাও টাকা; সারিয়ে নিও
আমি ভালোবাসা খুজে নিব নদীর ওপারে।

ও প্রিয়তম, আমায় দেখো
আমার ভালোবাসা নাও অথবা মুক্তি দাও
চাইনা লালসা অথবা লাবণ্য
কষ্টের পর যখন সুখ পেয়ে যাব
তুমি হবে শুধুই ভোগের বস্তু-
ভালোবাসা খুজে নিবে হাট বাজারে
মাঝে মাঝে পাবে মোরে সেখানেই।

দাও শাস্তি! ফিরিয়ে নাও অভিনয়
দাও মোরে মুক্তি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted