কবিতা পাগলা ভোলা রে! (গীতিকাব্য)
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ০৬ অক্টোবর, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
4/5 - (1 vote)

পাগলা ভোলা রে –
যাস্ নে তুই ওই রঙের বাজারে!
হোঁচট খেলে ধরবে না কেউ
বলবে শুধু আহা রে –
যাস্ নে তুই ওই রঙের বাজারে!

মধুর সুরে যাচে যারা
মসলা মাখা বেল,
তারাই দেখায় লোকের ভিড়ে
ভানুমতির খেল।
ফোকলা আদু বিলায় হাসি
মিষ্টি পানের বাহারে –
যাস্ নে তুই ওই রঙের বাজারে!

গান গেয়ে কেউ জমায় আসর
ফেলতে চোখের জল,
বেচতে রে কেউ কাগজের ফুল
কতোই করে ছল।
পরের পকেট দেয় আধি ফের
আঁতেল বসে সাদরে –
যাস্ নে তুই ওই রঙের বাজারে!

guest
0 Comments
Newest
Oldest Most Voted