কবিতা অপূর্ণ
কবি আবরার নূহান
সময় এপ্রিল ১২,২০২২
কবিতার বিষয় আশা, প্রেম, বিরহ, রূপক
4.8/5 - (6 votes)

অঝোর ধারায় ঝরছে বরষা
একাকী সময় বড্ড মন্থর
বাতায়ন পাশে পুষ্প অইন
সজীব কিন্তু অপূর্ণ একা
তবুও প্রতীতি,
বরষা শেষে পূর্ণ হবে;
তবে কেন আজন্মকাল অঝোর শ্রাবণ কাটিয়ে,
আজো মানুষ আমি অপূর্ণ একা?

guest
0 Comments
Newest
Oldest Most Voted