| কবিতা | কথ্যই নয়, সত্য! |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২৯ সেপ্টেম্বর, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
চাষী যদি কাশি দেয়
খাসি ডাকে ফেরে,
দাসী যদি হাসি দেয়
মাসি যায় ছেড়ে।
জাতি ভেবে ছাতি দিলে
খ্যাতি পড়ে ফাঁদে,
লাথি মেরে হাতি দিলে
পাতি ঘুরে চাঁদে।
অলি ঘুরে গলি চিনে
জ্বলি অনুরাগে,
কলি মিয়া বলী চিনে
থলি ভরে আগে।