| কবিতা | অতঃপর |
| কবি | মুহাম্মদ আকবর হোসাইন |
| সময় | ৬ই জানুয়ারী, ২০২১,রাত |
| লিখার স্থান | চট্টগ্রাম |
অতঃপর তোমার জীবন আমায় জীবন শেখায়।
দশ টাকার এই জীবন থেমেছে চৌদ্দ টাকায়,
অনুপ্রেরণা, অনুশোচনা, বিশ্বাস -এসব নাকি
কিনতে পাওয়া যায় মানুষের গলিতে?
সুনীল বলেছিল, 'কেউ কথা রাখেনি '
আমি বলতে পারি না। কারণ আমি
ভীষণ মানুষ ভালবাসি। এবং এভাবেই
আমি বেঁচে আছি। কারণ আমি
খুব জীবন ভালবাসি।