| কবিতা | নতুন মনের দিক |
| কবি | অর্ঘ্যদীপ চক্রবর্তী |
ওহে মেঘ আমার বাড়িতে এসো,
আমার মনের নোংরা-জঞ্জালগুলো ধুই।
ওগো সূর্য আমার বাড়িতে এসো,
আমার মনের হিংসা-বিদ্বেষগুলোকে আগুনে জ্বালাই।
কি হে চন্দ্র তুমি এসো আমার বাড়িতে,
আমার স্বপনকে শান্ত স্নিগ্ধ করার জন্য।
ওহে তুফানি কালবৈশাখী, তুমি এসো আমার বাড়িতে,
আমার মনের হতাশা-দুরাশাকে দূর করি তোমার হাওয়ায়।
ওগো নতুন সৃষ্টির বিপরীত তুমি খরা,
তুমিও এসো আমার বাড়িতে।
আমার মন এতদিন ধরে আছে শুধু একজনের জন্য।
আজ তুমি এলে শুকিয়ে যাবে তার একটি অংশ।
সেই অংশেই বসাবো নতুন প্রেমের বীজ।