| কবিতা | আমার আশা |
| কবি | অর্ঘ্যদীপ চক্রবর্তী |
আমি ভাঙব এ বিশ্বের যত আদি নিয়ম কানুন।
আমি গড়ব এ বিশ্বকে নিজের মতো।
আমি রাঙাব এ বিশ্বকে আমার রক্ত দিয়ে।
আমি নাশিব এ বিশ্বের যত দস্যু-দানো।
আমি দলাব এ বিশ্বকে আমার পায়ের তলায়।
আমি হাসাব এ বিশ্বকে খিলখিলিয়ে।
আমি গুঁড়াব এ বিশ্বের যত উঁচু ইমারত এক নিমেষে।
আমি করব এই বিশ্বকে সবুজে সবুজ।
আমি ফুঁ দিয়ে এ বিশ্বে ডাকব ঝড়, তুফান!
আমি করব এ বিশ্বকে শান্ত, ধীর।
আমি হব এ কাল প্রকৃতির আদি পিতা।
আমি হব এ জগতের রাজার রাজা।
ঝড়, বৃষ্টি,তুফান ঘটবে আমার ভ্রু কুঞ্চিত হওয়ায়।
রবি,চন্দ্র,গ্ৰহ,নক্ষত্র ঘুরবে আমার নির্দেশ মেনে।
এ জগতের সকল প্রাণী ডাকবে আমায়,
ওরাই আরাধনা করবে আমার।
ওদের সুখের কারণ,দুখের কারণ হব আমি।
ওদের আনন্দের কারণ,ব্যথার কারণ হব আমি।
ওদের ভরসার কারণ, আস্থার কারণ হব আমি।
ওদের চিন্তার কারণ, চেতনার কারণ হব আমি।
এ জগতের-
সকল জ্ঞান,সকল বিজ্ঞানের আধার হব আমি।
সকল প্রাণী,সকল ক্লীব, এ বিরাট প্রকৃতির মালিক হব আমি।
অর্ঘ্যদীপ চক্রবর্তী
বারুইপুর, দক্ষিণ ২৪ পরগনা
সময়:- সকাল ৮:২১ (শরৎকাল)
২৮শে সেপ্টেম্বর,২০২২