| কবিতা | দেবোই আমি সাড়া! |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২৬ সেপ্টেম্বর, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
দুঃখে যদি ওই নীল আকাশ হয় গো দিশেহারা,
তোমরা যতোই চুপ করে রও দেবোই আমি সাড়া!
প্রাণ হারা নদ-নদীর বুকে চাইবো উঠুক ঢেউ,
চষবো মেঘের হিম মাখা কেশ জানবে না তা কেউ।
জ্যোৎস্না খোয়ে ফেললে গো জল নিশির ক্রোড়ে শশী,
বক্ষ ভেদী শুকতারাদের বাঁধবো ঘোরে কষি।
গামলা দিয়ে সেচবো একাই লাল সায়রের জল,
হাসবো আড়ে রঙ হারা ধী ফের পেলে সম্বল।
যায় যদি দূর সবুজ মাঠের অবারিত হাসি,
নাশকারী সব পতঙ্গদের দেবোই দেবো ফাঁসি।
রচবো সবুজ পাতার ধারে ফল ও ফুলের ঘ্রাণ,
শাশ্বত হোক যাচবো ধারায় মন মানুষের গান।