কবিতা সুখ
কবি সুজিত কুমার ভৌমিক
কাব্যগ্রন্থ প্রতিবাদ
সময় ২০২২
উৎসর্গ সুকুমার ভৌমিক
লিখার স্থান চন্ডীপুর
সম্পৃক্ততা প্রতিবাদ
Review This Poem

সুখ
**********
সুজিত কুমার ভৌমিক
********************
একদা সকালে এক প্রশ্ন
মনে উদয় হলো-
“কে খুব সুখী?
আমার পাশের বাড়ির দশ
তালার মালিককে জিজ্ঞেস করলাম–
“তুমি নিশ্চয়ই সুখী?”
আলতো হাসিতে উত্তর
-“আমি সুখী? না হে কবি,
নেতা-নেত্রীরাই সুখী।”

নেতাকে একটি পাহারা পেরিয়ে,
জিজ্ঞেস করলাম–
-” তুমি নিশ্চয়ই খুব সুখী?”
নেতার তেলেবেগুন জবাব–
“কুড়ি বছর ধরে একই পদে
জং ধরে গেছে।
সুখি তো হবে তখনই,
যখন হবো আমি মন্ত্রী।

দুটি পাহারা পেরিয়ে মন্ত্রীরে শুধালাম–
“স্যার, আপনি নিশ্চয়ই খুব সুখী?”
মন্ত্রীর মন্তব্য শুনুন!!
-“তারাই সুখী অন্ত প্রান,
যারা হবেন রাষ্ট্রপ্রধান।।

আমি রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রীকে
চারটি পাহারা পেরিয়ে শুধালাম –
” নিশ্চয়ই আপনি খুব সুখী?”

“আমি তো কেবল একটি মাত্র
সামান্য দেশের রাষ্ট্রপ্রধান।
একটি দেশের জ্যোতি।
সুখী হবে তখনই,
যখন হবো আমেরিকা পতি।”

আমেরিকা পতিকে ফোন লাগাতে থাকলাম,
লাগাতেই থাকলাম…
একদিন লাইন পেয়েই বললাম—
“আর ইউ হ্যাপি?”
কঠিনভাবে রেগে আমাকে উত্তর দিলেন—-
” ইউ পোয়েট, ফুল ওয়ার্থলেস,
গো টু হারমিট টু আস্ক ফর হ্যাপিনেস। ”

আমি গেলাম গভীর জঙ্গলে
সেই সন্ন্যাসীর কাছে।
সশ্রদ্ধায় সভয়ে বললাম-
” আপনি খুব সুখী?”

সন্ন্যাসী মাখন সম বললেন—
“তুই যা চেয়েছিলি,তা কি পেয়েছিস?
যা পেয়েছিস,তা কী চেয়েছিলি?”
সন্ন্যাসী ঈঙ্গিতটা মগজস্ত করতে
বেশ কিছুক্ষণ কেটে গেল।
কিছুপরে আমার উত্তর পেয়েই,
গোঁফের নিচে হালকা মুচকি
হাসি দিলাম।

guest
0 Comments
Newest
Oldest Most Voted