| কবিতা | মহামায়ার আগমন |
| কবি | সুজিত কুমার ভৌমিক |
| কাব্যগ্রন্থ | মজার ফোয়ারা |
| সময় | ২০২২ |
| উৎসর্গ | সবিতা ভৌমিক |
| লিখার স্থান | চন্ডীপুর |
| সম্পৃক্ততা | মহামায়া |
মহামায়ার আগমন
****************
সুজিত কুমার ভৌমিক
*******************
কাশফুলের বনে বনে,
আমাদের মনে মনে,
মহামায়ার আগমন।
মহালয়া যেই না আসে,
পূজোর গন্ধ বাতাসে ভাসে,
পড়ায় বসেনা মন।
ছুটে যাই দালানবাড়ি,
মাঠ বরাবর আড়াআড়ি,
দেখতে ঠাকুর গড়ণ।
হাত রাখি সিংহের মুখে,
হাত রাখি মহিষ চোখে,
মেটাই মোদের স্ফুরণ।
বোধনের দিন এক ছুটে যাই,
ভিড়ে ঠাসা হয়ে কোনক্রমেই,
কেমন এক অনুভূতি।
মা গো মা মোদের ভাষা,
পূরণ করো মোদের আশা,
এইটুকু শুধু আকুতি।